ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে একই দিনে অচেতন দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৬
শ্রীপুরে একই দিনে অচেতন দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পৃথক স্থান থেকে অঙাত দুই ব্যক্তি উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একই দিনে পৃথক দুটি স্থান থেকে অচেতন অবস্থায় দুই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর-খিলপাড়া সড়কের গজারি বন ও তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, গোসিংগার কর্ণপুর এলাকায় অজ্ঞাত এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য সুমনসহ কয়েকজন তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।

Advertisement

অন্যদিকে, একই দিন তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকেও অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে কীভাবে বা কী কারণে তাঁরা অচেতন হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, এর আগেও তেলিহাটি ইউনিয়নের মুলাইদ মাজম আলী মোড়সংলগ্ন বড়ই বাগানে একই ধরনের ঘটনায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। ফলে পৃথক স্থানে অজ্ঞাত ব্যক্তিদের অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনাগুলো নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না কিংবা অচেতন হওয়ার প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে অজ্ঞাত একজনকে উদ্ধার করা হয়েছে। অন্য স্থান থেকে উদ্ধারের বিষয়টি আমার জানা নেই।’

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!