ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কারও রক্তচক্ষুকে ভয় পাই না, কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি জালাল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৫, ২৮ অক্টোবর ২০২৬
কারও রক্তচক্ষুকে ভয় পাই না, কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি জালাল
ছবি: সংগৃহীত

২১৪ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না, এমন  বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

তিনি বলেছেন, দেশকে সুন্দরভাবে পরিচালনায় সবার সহযোগিতা চাই আমরা। তবে কেউ রক্তচক্ষু দেখালে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (২৮ অক্টোবর)  বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কটিয়াদী উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
জালাল উদ্দিন এমপি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২১৪ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গুপ্ত ও স্বৈরাচারী শক্তি এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগের কথা স্মরণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আমাদের স্লোগান হবে—তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।

কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলম মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সিনিয়র সহসভাপতি ডা.  জহরলাল সাহা, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মিজানুর রহমান স্বপন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!