ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা
মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা। ছবি।ডেইলি বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে বাজারটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এ সময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ উপস্থিত ছিলেন।

Advertisement

অভিযান সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে বন্ধু ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ বলেন, ওষুধের মান, সংরক্ষণব্যবস্থা এবং আইনবহির্ভূত কার্যক্রমের বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউএনও সুমন চৌধুরী বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইন ও বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জামালপুর/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!