ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেঙ্গু

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক ও আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত শনিবার (২৬ সেপ্টেম্বর) পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন। এছাড়া এ সময়ে ২৯৯ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরা জেলায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন, মেহেরপুরে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, বছরের শুরু থেকে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে এক হাজারের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!