[ দেশজুড়ে ]
সিরজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলায় ৩ আসামিকে আদালতে প্রেরণ
গ্রেপ্তার আসামিরা। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এক আসামি এবং পৃথক দুটি সিআর মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশি নিরাপত্তায় তাদের সিরাজগঞ্জের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, রায়গঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সবুজ তালুকদার (২৫) নামে একজনকে। তিনি বগুড়ার শেরপুর থানার গাড়ই গ্রামের নজরুল ইসলাম তালুকদার ওরফে পেয়ারা ও বিউটি খাতুনের ছেলে।
এ ছাড়া অন্য মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে মুকুল এবং আসামি জসিমকেও আদালতে পাঠানো হয়েছে। তারা উভয়েই রায়গঞ্জ উপজেলার দেড়াগাতী গ্রামের বাসিন্দা।
.png)
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিন আসামিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!