সুপারভাইজার পদে নিয়োগ দিচ্ছে আকিজ ফুড
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি পেস্ট কন্ট্রোল (ফ্যাক্টরি অ্যাডমিন) বিভাগে সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
.png)
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সুপারভাইজার
বিভাগ: পেস্ট কন্ট্রোল (ফ্যাক্টরি অ্যাডমিন)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: পোকামাকড়ের আচরণ শনাক্তকরণ, দমন প্রক্রিয়ার ধাপ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানা
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: ওভারটাইম ভাতা, দুপুরের খাবার, প্রতি বছর বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৯ অক্টোবর ২০২৬।