ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ৩ কেজি গাঁজাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে ৩ কেজি গাঁজাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার
গাঁজাসহ গ্রেপ্তার ওমর ফারুক। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন কেজি অবৈধ শুকনো গাঁজাসহ ওমর ফারুক (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে নাটোর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কমলা কান্তপুর (পোস্ট: রাণীর হাটি) গ্রামের বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাদক জব্দ ও চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বনবেলঘরিয়া একডালা নারায়ণপাড়া গ্রামের নির্মাণাধীন শাস্তি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওমর ফারুককে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সুপারের এক প্রেস বিজ্ঞপ্তিতে ​ঘটনার বিস্তারিত জানানো হয়, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নাটোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/জেডআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!