ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১ অক্টোবর ২০২৬
মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজের নবীন বরণে উপস্থিত অতিথি এবং শিক্ষক, শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরা উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবীনদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের অংশগ্রহণও অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

Advertisement

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজজীবনের নতুন অধ্যায়কে সাফল্যমণ্ডিত করতে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মনপুরা থানার ওসি মো. মাজহারুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, হাজীর হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান শিরিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরামুল কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!