ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ৬ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ১৬ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৬২৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

সভায় জানানো হয়, এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৬২৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত বছর  সংখ্যা ছিল ৫৭৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। গত বছরের চেয়ে এ বছর মন্ডপ বেড়েছে ৫০টি।

৬২৮টি মন্ডপের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮৫টি, নাসিরনগর উপজেলায় ১৪২টি, নবীনগর উপজেলায় ১৩২টি, বিজয়নগর উপজেলায় ৬৪টি, সরাইল উপজেলায় ৫৬টি, কসবা উপজেলায় ৫৬টি, বাঞ্ছারামপুর উপজেলায় ৪৬টি, আখাউড়া উপজেলায় ২৯টি ও আশুগঞ্জ উপজেলায় ১৮টি মন্ডপ রয়েছে।

প্রস্তুতিমূলক সভায় পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার, বিজিবি, এসআরবি, রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ, জেলা পুজা উদযাপন পরিষদ, পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দএ সময় উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!