দৌলতখানে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা
ভোলার দৌলতখানে জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক ও সড়কের তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।
দৌলতখান উপজেলা প্রকৌশলী মো. কামরুল আহসানের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন।
বক্তারা বলেন, গ্রামীণ সড়কের সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি এবং জিআইএসভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা গেলে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও সময়োপযোগী হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা সহজ হবে।
কর্মশালায় দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্রনেতা পাভেল ও ফজলে রাব্বি সাগরসহ স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন।