ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৭ অক্টোবর ২০২৬
কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার
লালমোহনে ভেজাল ও অপরিশোধিত সয়াবিন তেলসহ জব্দকৃত কাভার্ডভ্যান। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে একটি কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার বা ৫০ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা তেলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে অভিযান চালানো হয়। এ সময় মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে থেকে ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। পরে ফ্যাক্টরির মালিকের গোডাউনে অভিযান চালিয়ে আরও ২৮ ব্যারেল তেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ফ্যাক্টরির সামনে সড়কের ওপর ২২ ব্যারেল তেলবোঝাই কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫০ ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই ফ্যাক্টরিতে অপরিশোধিত ও নিম্নমানের তেল ব্যবহার করে চানাচুর তৈরি ও বাজারজাত করা হচ্ছিল।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘তেল ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তাধীন।’

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!