ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৭ অক্টোবর ২০২৬
আখাউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আখাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১ টায় পৌর শহরের সড়ক বাজার  গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টে মেয়র পদ প্রার্থী হাজী সালাহউদ্দিন ভূইয়ার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে মো: আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সিরাজুম মনিরা নাবিলা, মিরাজ হোসেন, নাসরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার, লো শিক্ষক তানিম খান খাদেম, শাহাদাত হোসেন, ফারুক আহমেদ, নাহিদ হাসান, সাদেকুল ইসলাম রতন,  সৈয়দ রাসেল আহমেদ প্রমুখ। 

হাজী সালাউদ্দিন ভূইয়া বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা,পরিশ্রম ও সাফল্য দেশকে এগিয়ে নেওয়ার অন্যতম শক্তি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হলে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা করতে হবে। তিনি আরও বলেন অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থী পড়ালেখা যেন বন্ধ না হয়। তিনি মেধাবী শিক্ষার্থীদের  পড়ালেখার জন্য  সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 

 

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!