ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক নাহরিন ইসলাম খান

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১৭ অক্টোবর ২০২৬
জাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক নাহরিন ইসলাম খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী তাকে সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২০২৫ সালের ২৩ জুন জারি করা পূর্ববর্তী আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। ওই আদেশে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট দপ্তরে এর অনুলিপি পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!