ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজিপুরে ৪ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ১৭ অক্টোবর ২০২৬
কাজিপুরে ৪ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ ও একজনকে অর্থদণ্ড । ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় এক জেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, নৌ পুলিশের সদস্য, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানকালে যমুনা নদীর তেকানি এলাকা থেকে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, কারেন্ট জালে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের পাশাপাশি মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!