ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজীপুরে কীটনাশক পানে বাবা-মেয়ের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ২০ অক্টোবর ২০২৬
কাজীপুরে কীটনাশক পানে বাবা-মেয়ের মৃত্যু
কাজিপুর থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজীপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) ও তার মেয়ে কিরণমালা (১৩)।

থানা সূত্রে জানা যায়, সোমবার তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন বাবা ও মেয়ে। পরে তাদের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থার অবনতি দেখে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তার বাবা রাম প্রসাদ হালদার।

পারিবারিক কলহের জেরে তারা কীটনাশক পান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!