[ দেশজুড়ে ]
মাছ শিকারে ব্যস্ত বক
বিলের পানিতে মাছ শিকারে ব্যস্ত বক। ছবি: ডেইলি বাংলাদেশ
বিলের শান্ত পানিতে খাবারের সন্ধানে স্থির দাঁড়িয়ে আছে সাদা বক। কখনো আবার ধীর পায়ে হাঁটছেন। চোখ যেন তার শিকারের দিকে। সামান্য নড়াচড়াতেই যেন মাছ হারিয়ে যেতে পাওে সেদিকে লক্ষ রয়েছে বেশ। সুযোগ বুঝে ঠোঁট বাড়িয়ে ধরে নিচ্ছে ছোট মাছ। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বিলের মধ্যে। বকের মাছ শিকারের দৃশ্য মুগ্ধ করছে পথচারীদের।
উপজেলার বিলের পাশ দিয়ে চলাচলের সময় এমন দৃশ্য অনেকের নজর কাড়ছে। পানির ওপর আকাশের প্রতিচ্ছবি, চারপাশের সবুজ প্রকৃতি আর তার মধ্যে সাদা বকের বিচরণ সব মিলিয়ে তৈরি হয়েছে এক অপরূপ পরিবেশ। ব্যস্ত পথচলার মাঝেও বকের মাছ শিকার দেখতে কেউ কেউ দাঁড়িয়ে পড়ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রাম বাংলার প্রকৃতিতে বক একটি পরিচিত পাখি। খাল বিল, পুকুর, কিংবা ধানখেতের পাশে খাবারের সন্ধানে চোখে পড়ছে বক। এই পাখিগুলো অগভীর পানিতে ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করছে। তবে শিকারের সময় খুবই ধৈর্য, সতর্কতা অবস্থায় থাকছে। মাছের উপস্থিতি টের পেলেই দ্রুত ঠোঁট বাড়িয়ে শিকার ধরে নেয়। পাখিটির এই কৌশলী আচরণ প্রকৃতিপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করছে।
এ উপজেলার খাল, বিল, জলাভূমি, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। ওই সব জায়গাতে বকসহ বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ গ্রামীণ প্রকৃতিকে আরও সুন্দর করছে।
প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে বিল ও জলাভূমি সংরক্ষণের পাশাপাশি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা প্রয়োজন। মানুষের সচেতনতা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডই পারে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে।
ইলিয়াস হোসেন বলেন, একসময় খাল-বিল জলাশয়সহ বিভিন্ন স্থানে প্রচুর বক পাখি দেখা যেতো। কিন্তু নানা কারণে এখন তেমন বেশি চোখে পড়ে না। বকের মাছ শিকারের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে।
আবু তাহের মিয়া বলেন, বিলের মধ্যে প্রায় বক দেখা যায়। মাছ শিকার করতে স্থির দাঁড়িয়ে থাকে। মাছের উপস্থিতি টের পেলেই দ্রুত ঠোঁট বাড়িয়ে শিকার ধরে নেয়। পাখিটির এই কৌশলী আচরণ দেখতে খুবই ভালো লাগে।
আখাউড়া উপজেলা সচেতন নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি মুসলেহ উদ্দিন ভূইয়া বলেন, বকের মাছ শিকারের কৌশলবেশ চমৎকার। সাধারণত ধীর পায়ে বক মাছ শিকার করে থাকে। যা দেখতে খুবই ভালো লাগে।
প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে খাল বিল ও জলাভূমি সংরক্ষণের পাশাপাশি বন্য পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা প্রয়োজন। মানুষের সচেতনতা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডই পারে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে।
ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!