ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: ডেইলি বাংলাদেশ

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ভোলা জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, হুমায়ুন কবির সোপান, উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইতিহাস, ঐতিহ্য এবং দেশ ও জনগণের অধিকার আদায়ে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব বেলাল হোসেনসহ জেলা বিএনপি, যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় নেতা-কর্মীরা নানান স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!