ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া

ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২৮ অক্টোবর ২০২৬
নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া
ঝালকাঠিতে জামায়াতের আয়োজনে ২৮অক্টোর নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।

২০০৬সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত তান্ডব এবং নৃশংস হত্যাকাণ্ডের ২০বছর তথা দুই দশক পূর্তি উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৮অক্টোবরের সমাবেশে লগি-বৈঠা তান্ডবের সাথে জড়িত খুনি ও পরিকল্পনাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন । পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক পৌর কাউন্সিলর মজিবর রহমান খলিফাসহ আরো অনেকে। 


সভায় বক্তারা বলেন, ২০০৬সালের ২৮শে অক্টোবর পল্টনে যে নারকীয় তান্ডব চালানো হয়েছিল, তা ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমেই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর এখন সময় এসেছে সেই খুনিদের বিচার নিশ্চিত করার।


আলোচনা সভা শেষে পল্টন ট্রাজেডিতে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!