ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকে- মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২৮ অক্টোবর ২০২৬
ট্রাকে- মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার
ছবি- ডেইলি বাংলাদেশ

 

পাবনার চাটমোহরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন জাকির নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে চাটমোহরের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন চাটমোহর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকার ছোরমান প্রামাণিকের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন কর্মস্থল  চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মান্নাননগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি ২০২৩ ব্যাচে চাকরিতে যোগ দেন। তার স্ত্রী ও মাত্র ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে, একজন তরুণ কৃষি কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা জেলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিএইএসও অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সম্পাদক সাইদুর রহমান সাইদ।

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!