ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
সভায় পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব একটি সুসংগঠিত ক্লাব। এই ক্লাবকে দেখে অন্যান্য সংগঠনেরও শিখার আছে। আমরা অতি শীঘ্রই কিশোর গ্যাং নিয়ে কাজ করব। নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আমরা অতি শীঘ্রই অভিযান শুরু করব। নাম্বারবিহীন মোটরসাইকেলে অনেক অপরাধ হয়ে থাকে। মাদক একটি কঠিন সমস্যা। মাদকসেবী থেকে মাদক কারবারি ও মাদক সম্রাটদের আটক এ আমাদের প্রচেষ্টা বেশি থাকবে। মাদক সমাধানে সকলে আমরা একত্রিত হয়ে কাজ করতে হবে। তাহলে যুব সমাজ রক্ষা পাবে।
তিনি আরো বলেন, যাদেরকে নিয়ে পুলিশিং বুঝায় তাদেরকে নিয়েই বিট পুলিশিং করা হবে। দুষ্টের দমন সৃষ্টের পালন, এভাবেই বিট পুলিশিংগুলি করা হবে। বিট পুলিশিংয়ে সাংবাদিকের অংশগ্রহণ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর এক রাস্তার শহর, সকলের সাথে কথা বলে যানজট নিরসনে কাজ করা হবে। পুলিশ সুপার এ সময় সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সঠিত তথ্য যেন দেওয়া হয় সেই আহবান তিনি জানান।
মতবিনিময় সভাই ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাওছাল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।