[ দেশজুড়ে ]
বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রাম থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ রিপন মিয়া (২৮) জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের
বামুটিয়া গ্রামের আসমত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে রিপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসত ঘর তল্লাসী করে ১২২ কেজি গাাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!