[ জাতীয় ]
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকায় রওনা দিয়েছেন। তবে এমন সময় তার ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান টারমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে যাত্রা বিলম্বিত হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা ইউএনবি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে বিমানের পাইলট দুঃখ প্রকাশ করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে।
এর আগে, গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তিনি এ সফর করেন। তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
ডেইলি-বাংলাদেশ/একেকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!