উত্তোলনকৃত গ্যাস দেওয়া হবে শিল্পক্ষেত্রে: বিদ্যুৎ মন্ত্রী
দেশে গ্যাস ফিল্ড খননে ইতিবাচক ফল পাওয়া গেছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ তদারকি ও সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কৃষি ও বিদ্যুৎ খাতের ভর্তুকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিদ্যুৎ ও সেচ খাতের সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার সোলার সোলারভিত্তিক সেচব্যবস্থা চালুর ওপর জোর দেওয়া হচ্ছে।"
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নমূলক কাজ তদারকির লক্ষ্যে এ সভার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক সুমনী আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন।
এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।