[ দেশজুড়ে ]
সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সাংবাদিক লিয়াকত আলী খানের দ্রুত সুস্থতা দোয়া। ছবি-ডেইলি বাংলাদেশ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাহফিলে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি জেলায় কর্মরত অসুস্থ সাংবাদিকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অসুস্থ সাংবাদিক লিয়াকত আলী খানের দ্রুত আরোগ্য লাভ এবং সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!