ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৭ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তজুমদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।

অনুষ্ঠিত সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিনের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এ দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরতে হবে।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!