ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ১০ নভেম্বর ২০২৬
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার
গ্রেফতারকৃত আসামি মোঃ জায়েদ হোসাইন ওরফে জাহিন(১৯) ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯)। তিনি পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার কসবামাজাইল গ্রামে। তিনি শেখ মো. জাকারিয়া জাকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নম্বর-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নম্বর-১৯৬/২৫-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “গ্রেপ্তার ব্যক্তি পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!