ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

শালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১২ নভেম্বর ২০২৬
সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

ফরিদপুরের সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ,সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সালথা উপজেলার আটটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে গট্টি ও বল্লভদী ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/শালথা/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!