ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোনায় নিজে পাতা ফাঁদের তারে জড়িয়ে কৃষক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১২ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নিজে পাতা ফাঁদের তারে জড়িয়ে কৃষক নিহত
কলমাকান্দা থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় ধানক্ষেতে ইঁদুর মারা ফাঁদের তারে জড়িয়ে দস্তর আলী (৫৫) নামের কৃষকের মৃত্যু হয়েছে।

এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার(১২ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্ত এলাকা খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরিপুর গ্রামের।

দস্তর আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে কলমাকান্দা থানার ওসি মো সোহেল রানা জানান, নিজ বাড়ির সামনের জমিতে বীজতলা নষ্ট না করার জন্য গত রাতে ইঁদুর মারার ফাঁদ পাতেন দস্তর আলী। পরে মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ ঠিক রয়েছে কিনা দেখতে যান।

এ সময় অসাবধানতা বশত নিজেই তারে জড়িয়ে গেলে জমিতেই পড়ে মৃত্যু হয়। এদিকে বাড়ির লোকজন কাজে রয়েছে ভেবে ভোরের দিকে দেখতে যান। ছেলে গিয়ে পুড়ে থাকা অবস্থায় দেখে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!