ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে হাসাপাতালের দালাল চক্রের ৭ সদস্যকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ভিতর  থেকে তাদেরকে আটক করে সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্রাচার্য। 

আটক অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। নার্গিস আক্তার, সাব্বির মিয়াকে অর্থদন্ড জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র সরকারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। অভিযানে ৭ দালাল সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমানা করেন ও বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে এসআরবি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মোঃ নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসাপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসব দালালদের যারা লালন করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!