ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিএনপির বিক্ষোভ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিএনপির বিক্ষোভ
দেওয়ানগঞ্জ বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, বিএনপি নেতা মামুন, আলামিন ও সুরুজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!