সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষতের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বরের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডেইলি বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও তাকে গ্রেপ্তার করল পুলিশ।