[ দেশজুড়ে ]
জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ উপজেলা শাখার সভাপতি মোঃ ওয়ালিউর রহমান।
জিয়া পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল, জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল নূর, মো. কামরুজ্জামান স্বাধীন, সেলিম জাহাঙ্গীর, সহকারী মহিলা সম্পাদিকা মোসা. শরিফা খানম, নাহিদ নেওয়া সবুজ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/একেকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!