ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থীর আ’লীগ নিয়ে শোভাযাত্রা

চাপা ক্ষোভ বিরাজ ও সমালোচনার ঝড়
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ২৪ নভেম্বর ২০২৬
নবগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থীর আ’লীগ নিয়ে শোভাযাত্রা
নবগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের মোটরসাইকেল শোভাযাত্রা। হাত উঁচিয়ে অভিবাদন জানান ফারুক হোসেন।

স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেন। শোভাযাত্রা শেষে স্থানীয় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির বাসায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের আপ্যায়ন করান তিনি।

এতে স্থানীয় ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করায় নানা সমালোচনার মুখে পড়েছেন তিনি। 


সোমবার বিকালে দুই শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি মিনিট্রাক নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফারুক হোসেন। তার শোডাউন নিয়ে সমালোচনার নানা কথা বলছেন এলাকাবাসী।

তার শোডাউনে দেখা যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের। যুবলীগের রহিম ফকির, জলিল ফকির, তৌহিদ খন্দকার, গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠী, ঝালকাঠি, কীর্তিপাশা, বরিশাল, গুঠিয়া, কড়াপুর এর বেশ কিছু  লোক।  ৫আগস্টের পরে পীঠ বাঁচাতে আওয়ামী লীগের লোক এখন মো. ফারুক হোসেন সাথে। এদের মধ্যে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কালাম মুন্সি, ফারুক হোসেনের বড় ভাই  ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সহ সভাপতি। 
তাদের নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মো. ফারুক হোসেনের মোটরসাইকেল শোভাযাত্রা করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

তার মোটরসাইকেল শোডাউনে দুই শতাধিক মোটরসাইকেল ও  বেশ কয়েকটি মিনি ট্রাক ভাড়া করা হয়। কর্মী সমর্থকের উপস্থিতিতে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে নবগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। এ সময় ফারুক হোসেন ও তাঁর সমর্থকেরা সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে ঝালকাঠি নবগ্রাম সড়ক বন্ধ করে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কালাম মুন্সির বাড়ি ও সামনের (ঝালকাঠি-নবগ্রাম)  সড়কের যান চলাচল বন্ধ করে আপ্যায়ন বিতরণ করা হয়। যার ফলে সড়কে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হয়।  এসময়  সাধারণ মানুষ বলেন, রাস্তা বন্ধ করে আমাদের চলাচলের ভোগান্তি সৃষ্টি করেছে। তিনি এলাকার চেয়ারম্যান হলে আমাদের কি উপকার করবেন।


ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান তার ফেসবুকে এক স্ট্যটাসে  সোমবার রাতে পোস্ট করেন “ ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য প্রার্থীরা যে পরিমাণ প্রচারণা চালাচ্ছে। এই লোক নিয়ে যদি দলের কর্মসূচী পালন করতেন তাহলে দল আপনাকে ডেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতো।”


তবে এবিষয়ে ফারুক হোসেনের সাথে তার ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার কেন বক্তব্য পাওয়া যায়নি।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!