ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজাপুরের মঠবাড়িতে এমপির মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২৪ নভেম্বর ২০২৬
রাজাপুরের মঠবাড়িতে এমপির মতবিনিময় সভা
রাজাপুরের মঠবাড়ি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

দেশের বর্তমান রাজনৈতিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় মঠবাড়ি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল এবং রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু।


সভায় দেশের চলমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬নং মঠবাড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!