ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নরসিংদীতে কাঠুরিয়াকে গু'লি করে হ'ত্যা
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে মোঃ আলম মিয়া (৩০) নামে এক কাঠুরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের পুত্র। তিনি গাছ কাটার শ্রমিক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোঃ আলম মিয়া বাড়ী থেকে বাজারে উদ্দেশ্যে বের হন । পথিমধ্যে রহিজ মেম্বারের বাড়ির পাশে গেলে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দূর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় গুলি'র শব্দে আশেপাশের লোকজন দৌড়ে এসে আলমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রীর অভিযোগ প্রতিবেশী মন্তু মিয়ার ছেলে অনিক মিয়ার সাথে গতকাল ঝগড়া হয়। পরে সে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷ হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি এলাকাবাসীর।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান জানান, হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।