ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ৫২১ স্কুলে নেই খেলার মাঠ

বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ
গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১১:৫০, ২৭ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ৫২১ স্কুলে নেই খেলার মাঠ
খেলার মাঠ না থাকায় শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। আর এজন্য প্রয়োজন মাঠ। কিন্তু সিরাজগঞ্জে ৫২১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো খেলার মাঠ। ফলে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় এক হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ৫২১টিতেই নেই খেলার মাঠ। আরো ৩২০ টি মাঠ থাকলেও নানা কারণে সে গুলি শিক্ষার্থীদের খেলা ধুলার অনুপযোগী বলে জানা গেছে । ফলে বিদ্যালয় গুলিতে নিয়মিত পাঠদান চললেও শিক্ষার্থীদের শারীরিক ও মানুষিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।  
 
সিরাজগঞ্জ জেলা  প্রাথমিক শিক্ষা কার্যালয় খোঁজ নিয়ে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় এক হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ৫২১টিতেই নেই খেলার মাঠ। এর মধ্যে রায়গঞ্জে ১৮৫টির মধ্যে ১২০টি, সিরাজগঞ্জ সদরে ২৪৬টির মধ্যে ২০টি, বেলকুচির ১৫৪টির মধ্যে পাঁচটি, উল্লাপাড়ার ২৭৮টির মধ্যে ৭৮টি, কাজীপুরের ২৩৭টির মধ্যে ১১৪টি, চৌহালীর ১২৮টির মধ্যে ১৫টি, কামারখন্দে ৮৩টির মধ্যে ১৫টি, তাড়াশ ১৩৬টির মধ্যে ৮২টি ও শাহজাদপুরের ২২৪টির মধ্যে ৭২টি বিদ্যালয়ে নেই কোনো খেলার মাঠ।

সূত্রে জানা যায়, জেলায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিন লাখ ৯৫ হাজার ৭৪৯ শিক্ষার্থীর বিপরীতে এক হাজার ১৫০টি বিদ্যালয়ে খেলার মাঠ থাকলেও আয়তনে তা খুবই সরু। এ ছাড়া জেলায় বেসরকারি সংস্থার (এনজিও) বিদ্যালয় ৩১০টি, কিন্ডার গার্টেন ৫২৬টি, উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় আটটিসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৯টি। এগুলোর অধিকাংশই কোনো খেলার মাঠ নেই।

জেলা শহরের ঐতিহ্যবাহী মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠ তো দূরে থাক স্কুলগুলো যেন পাখির খাঁচা। মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রী আরিফা খাতুন বলে, আমাদের বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় আমরা খেলতে পারি না। মাঠ থাকলে আমরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতাম। 

শহরের চক কোবদাসপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম  বলেন,  শিশুদের শারীরিক ও মানুষিক বিকাশের জন্য খেলা ধুলার বিকল্প নেই । কিন্তু বিদ্যালয় গুলিতে মাঠ না থাকায় শিশুদের সেই সুযোগ দেয়া যাচ্ছে না । তিনি জানন একটি বিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয় এটি শিশুদের মানুষিক বিকাশের জায়গা হওয়া উচিৎ। তাই মাঠ সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নেয়া উচিৎ । 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন  বলেন, শিশুদের মানসিক বিকাশ এবং সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়গুলোতে মাঠ নাই সেগুলিতে ইনডোর খেলাধুলার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। আর যেগুলিতে মাঠ তৈরীর ব্যবস্থা আছে সে গুলিতে খেলার মাঠ তৈরীর জন্য উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে ।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!