ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন-১ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাটির চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় মেসার্স সুফিয়া ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আসাদুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
এ সময় জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল মোবাইল কোর্টের আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!