ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৯, ১৬ জুলাই ২০২৩
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪২৪
ছবি: সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৪২৪ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪১ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৬৮৩ জন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৯৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৩৫৪ জন ঢাকায় এবং ১ হাজার ৮০১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২০ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়েছে।

অন্যদিকে চিকিৎসা শেষে ১৫ হাজার ৮১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৬ জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!