ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু-ম্যালেরিয়া-এইচআইভির টেস্ট কিট আমদানি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২০ জুলাই ২০২৩
প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু-ম্যালেরিয়া-এইচআইভির টেস্ট কিট আমদানি
ডেঙ্গু ও ম্যালেরিয়ার টেস্ট কিট- ফাইল ফটো

প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভির টেস্ট কিট আমদানি করা হয়েছে। এসব কিট ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে।

বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কিটগুলো আমদানি করা হয়। এসব কিট আমদানি করেছে মেসার্স ল্যাকটেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে বলে আমদানিকারক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ফলে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। এ কারণেই ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ১২০০ কেজি কিট আমদানি করা হয়েছে। বর্তমানে কিটগুলো বন্দরেই আছে।

Advertisement

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বৃহস্পতিবার কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে কিটগুলো পরীক্ষণ শুল্কায়ন করা হবে। কাস্টমসের সব ধরনের প্রক্রিয়া শেষে আমদানিকারকের কাছে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!