ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে নারীর মৃত্যু বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ২২ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে নারীর মৃত্যু বেশি
ফাইল ফটো

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অর্ধেক রোগীই এ আগস্ট মাসের। আক্রান্তদের মধ্যে পুরুষের হার বেশি হলেও মৃত্যুর হার বেশি নারীদের।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গত বছরের আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৬৯ জন ভর্তি হলেও চলতি বছর আগস্ট মাসের প্রথম ২০ দিনেই রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শুধু এই হাসপাতাল নয়, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা ২৩ বছরের রেকর্ড ছাড়িয়েছে। ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত রেকর্ড আক্রান্ত ও মৃত্যু ছিল ২০১৯ সালে, যা সংখ্যায় যথাক্রমে এক লাখ এক হাজার ৩৫৪ জন ও ২৮১ জন। তবে চলতি বছরের প্রথম ৮ মাসেই সেই রেকর্ড ভেঙে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে পৌঁছেছে এক লাখ ২ হাজার ১৯১ জন ও ৪৮৫ জনে।

Advertisement

পুরুষদের মধ্যে আক্রান্তের হার বেশি, সংখ্যায় মোট আক্রান্তের ৬২ দশমিক ৪ শতাংশ। তবে গত এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছে ৩৩ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ২৩ বছরের রেকর্ড ছাড়িয়েছে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জ্বরে আক্রান্তদের দ্রুত পরীক্ষার ও চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া দিনে ও রাতে মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!