[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে আরো ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৩০৮
ফাইল ফটো
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৮ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৫ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৩৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮ হাজার ২১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৭৮৭ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ৮৩৭ জন। ঢাকায় ৫৩ হাজার ৭৬৬ এবং ঢাকার বাইরে ৬১ হাজার ৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!