এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৯ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১১৭ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ১৪০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৪৩ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন। ঢাকায় ৮১ হাজার ৫৩৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ১৯ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।