[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০৩
ফাইল ফটো
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০৩ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৩৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৫৫৩ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৭৩ হাজার ৫২৫ জন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!