রোববার সকালে স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
পরে শহরে শোভাযাত্রা ও শিশু পার্ক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসকসহ জেলার কর্তা ব্যক্তিরা।
.png)
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ আগামী সাতদিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে জেলাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মসক নিধন কার্যক্রম চালাবে।