নিহত মতিউর রহমান শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের চিকু আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর যাচ্ছিল। এ সময় কানসাট মিলিক মোড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মতিউর রহমান নিহত হন। আহত হন অটোরিকশার চালক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)