[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে জুথি খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার শংকরববাটি মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের রাশিদুলের স্ত্রী।
সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সকাল ৯টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত ঐ গৃহবধূ বিদ্যুতের তার স্পর্শ করেন। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!