ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে চোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ৬ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে চোরের মৃত্যু
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুমিন (৩৮) নামে এক গরু চোর গণপিটুনিতে মারা গেছেন। শুক্রবার উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, ভোরে ফরদাবাদের একটি বাড়ি থেকে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল চোর। এ সময় গরুটি ডেকে ওঠে। গরুর ডাকে বাড়ির লোকজন সজাগ হয়ে দেখতেন পান চোর। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন চোরকে ধরে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় মুমিন নামে এক চোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, মুমিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাকে স্থানীয়রা মুমিন চোরা বলে ডাকতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!