ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ২ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৭২৮। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজধানীতে ৪ ও ঢাকার বাইরে ১১ জন।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৬২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৯ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৭ হাজার ১৬৬ জন। ঢাকায় ৯৭ হাজার ৩৫৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!