তিনি জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মর্জিনা বেগম (৫০) নামের একজনের মৃত্যু হয়। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার শহির উদ্দিনের স্ত্রী। অন্যদিকে বুধবার সকাল পৌনে ১১টার দিকে আইসিইউতে রিকতা নামের আরেক নারীর মৃত্যু হয়। তিনি চারঘাট উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী।
পরিচালক জানান, মর্জিনা ও রিকতা জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তারা মারা যান।
.png)
এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে ৩ হাজার ৯১৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিন হাজার ৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৫ জন।