[ দেশজুড়ে ]
রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। এ নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে মোট ২৩ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।
মারা যাওয়া ঐ গৃহবধূর নাম বুলবুলি বেগম (৩৫)। তিনি জেলার চারঘাটের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী।
.png)
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!